প্রশংসা কীভাবে কাজ করে?
প্রশংসা কী এবং এটি কীভাবে কাজ করে?
প্রশংসা-র মাধ্যমে ম্যাচ হওয়ার আগেই আপনি কাউকে মেসেজ পাঠাতে পারেন, ফলে তারা আগে আপনাকে লাইক করবে সেই অপেক্ষায় থাকতে হয় না।
প্রশংসা পাঠাতে, এখনও ম্যাচ হয়নি এমন যেকোনো প্রোফাইলে শুটিং স্টার আইকনে ট্যাপ করুন।
আপনার পাঠানো মেসেজ অপর ব্যক্তির ভালো লাগলে তিনি বিনামূল্যে উত্তর দিতে পারেন। তিনি উত্তর দিলে আপনাদের ম্যাচ হয়ে যাবে, এবং আপনাদের দুজনের চ্যাট তালিকায় জায়গা থাকলে আপনারা স্বাচ্ছন্দ্যে চ্যাট চালিয়ে যেতে পারবেন।
আপনি প্রশংসা পাঠাতে না চাইলে তাতেও কোনো সমস্যা নেই। শুধু তার প্রোফাইল লাইক করুন। তিনিও আপনাকে লাইক করলে আপনাদের ম্যাচ হয়ে যাবে।
আপনি প্রশংসা পেলে সিদ্ধান্ত সবসময় আপনার হাতে। আপনি এটি গ্রহণ করুন, যাতে ম্যাচ তৈরি হয়, অথবা উপযুক্ত মনে না হলে প্রত্যাখ্যান করুন।
আমি কতগুলো বিনামূল্যের প্রশংসা পাই?
- Gold মেম্বাররা প্রতি ২৪ ঘণ্টায় ১টি বিনামূল্যের প্রশংসা পান।
- যারা Gold মেম্বার নন, তারা প্রতি মাসে ১টি বিনামূল্যের প্রশংসা পান।
আপনার মেম্বারশিপের ওপর নির্ভর করে, আগের বিনামূল্যের প্রশংসাটি ব্যবহারের ২৪ ঘণ্টা বা ১ মাস পর আপনার পরবর্তী বিনামূল্যের প্রশংসা যোগ হয়।
অনুগ্রহ করে মনে রাখবেন, বিনামূল্যের প্রশংসা পরের বারের জন্য জমা থাকে না। পরেরটি পাওয়ার আগে ব্যবহার না করলে সেটির মেয়াদ শেষ হয়ে যায় এবং জমা হয় না।
Gold মেম্বাররা অতিরিক্ত প্রশংসার বান্ডেল কিনতে পারেন। কেনা প্রশংসার মেয়াদ কখনো শেষ হয় না এবং যখন খুশি ব্যবহার করা যায়।
আমি কীভাবে আমার প্রশংসাগুলো দেখব?
আপনার পাওয়া প্রশংসা দেখতে:
- আপনার অন্বেষণ করুন পেজে যান।
- সেখানে আপনার প্রশংসাগুলো একটির ওপর আরেকটি সাজানো তালিকায় দেখতে পাবেন।
- ম্যাচ তৈরি করতে গ্রহণ করুন-এ ট্যাপ করুন, অথবা আগ্রহী না হলে প্রত্যাখ্যান করুন-এ ট্যাপ করুন।
প্রশংসা গ্রহণ করলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সাথে ম্যাচ তৈরি হয়, ফলে আপনি সাথে সাথেই চ্যাট শুরু করতে পারেন।
Can’t find your answer?
If you have questions about how Muzz works, or need technical troubleshooting help, please check out our Help & Support page.